শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণে মোটরসাইকেলসহ বাসা-বাড়িতে চুরির হিড়িক _ Dhonagoda Barta
  • মতলব দক্ষিণে মোটরসাইকেলসহ বাসা-বাড়িতে চুরির হিড়িক _ Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে মোটরসাইকেলসহ বিভিন্ন বাসা-বাড়িতে চুরির হিড়িক পড়েছে। ইদানিংকালে মতলব পৌরসভার কলাদী, নবকলস, বাইশপুর, ঢাকিরগাঁও এলাকায় মোটরসাইকেলসহ বাসাবাড়িতে দিনের বেলা চুরির হিড়িক পড়েছে। এ ব্যাপারে কয়েকজন মোটরসাইকেলের মালিক মতলব দক্ষিণ থানায় জিডি করেছে।

    জানা যায়, বিশিষ্ট ক্রীড়াবিদ নবকলস গ্রামের গোলাম কাদের মুকুলের সুজুকি জিকচার (চাঁদপুর ১১-ল-২৪৫৯), বারোঠালিয়া থেকে কলাদী গ্রামের শরিফুল্লাহ টিটু (চাঁদপুর ১১-ল-২৭০৪), টিএন্ডটি এলাকার রবিউল আউয়াল লিমনের সুজুকি জিকচার (চাঁদপুর ১১-ল-৬২৯৩), পশু হাসপাতালের মোড় থেকে মোঃ আলমের একটি মোটরসাইকেল সম্প্রতি চুরি হয়ে গেছে।
    এছাড়াও কাঠবাজার এলাকার দেলোয়ার হোসেনের দুইটি মোটরসাইকেলও সম্প্রতি চুরি হয়ে যায়।
    এ ব্যাপারে মোটরসাইকেল মালিকরা পৃথক পৃথকভাবে মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরী করেছেন। এছাড়া ইদানিংকালে মতলব পৌরসভার ঢাকিরগাঁও, নবকলাস এলাকায় দিন-দুপুরে বিভিন্ন বাসা-বাড়িতে চুরি হিড়িক পড়েছে।
    ১০ জানুয়ারি মতলব নিউহোস্টেট মাঠ সংলগ্ন লিয়াকত ভিলার তিনতলায় মোয়াজ্জেম হোসেনের বাসার তালা ভেঙ্গে দিন-দুপুরে চোরের দল সবকিছু লুট করে নিয়ে যায়। পরে বাসার মালিক এসে দেখে তার বাসায় তালা ভাঙ্গ ও বাসার ভেতরের সবকিছু এলোমেলোভাবে পড়ে আছে।
    বিশিষ্ট ক্রীড়া সংগঠন গোলাম কাদের মুকুল জানান, ইদানিংকালে মতলব শহরে চুরির হিড়িক পড়েছে। বিশেষ করে গভীর রাতে এক শ্রেণীর বখাটে মোবাইল নিয়ে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান করে। তারা রাত জেগে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়