শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে সাপের ধংশনে এক নারীর মৃত্যু
  • মতলব দক্ষিণে সাপের ধংশনে এক নারীর মৃত্যু

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্য :

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিষধর কোবরা সাপের কামড়ে রানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

    জানা যায়, শুক্রবার (১ আগষ্ট) রাতে উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।

    নিহতের মেয়ে নাছিমা বলেন, আমার ভাইয়ের মেয়ে (নিহতের নাতিন) শুক্রবার রাতে আঙ্গুর খাওয়ার সময় একটা আঙ্গুর ফল হাত থেকে পরে খাটের নিচে চলে যায়। সেই আঙ্গুর ফলটা আমার মা রানু বেগম খাটের নিচ থেকে আনতে গেলে কোবরা সাপ তাকে কামড় দেয়। ওই সময় গুরুতর আহত অবস্থায় আমার মাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    প্রতিবেশী আবদুল মতিন বলেন, হাসপাতালে নেওয়ার পথেই সাপে কাটা রানু বেগম মারা যায়। আজ শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। সে চার মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিল। তার ছেলে প্রবাসে থাকে। তার স্বামী ৩ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)