
ফজলে রাব্বী ইয়ামিন: মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৩.৩৭%, দাখিলে ৮৭.৮৫% এবং ভোকেশনালে ৯৭.২৯%। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র মতে, উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ১শত ৫৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ হাজার ৯শত ৪৮২জন, অকৃতকার্য ২শত ১৬ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২শত ১৬ জন। অপর দিকে ১৬টি প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ৫শত ৯৩ জন অংশ গ্রহণ করে পাশ করেছে ৫শত ২১ জন, অকৃতকার্য ৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। উপজেলার দুটি বিদ্যালয়ের অধিনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১শত ৮৫ জন অংশ গ্রহণ করে পাশ করেছে ১শত ৮০ জন, অকৃতকার্য হয়েছে ৫ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।
মতলব দক্ষিণে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে নিচের লিংকটিতে প্রবেশ করুন-
https://www.facebook.com/Dhonagodabarta/
