শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ – Dhonagoda Barta
  • মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নেতাকর্মীদের উপর হামলা ও মামলা প্রতিবাদে

    মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে

    বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    সমীর ভট্টাচার্য ঃ গণবিরোধী, কর্তৃত্ববাদী, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আঃ রহিমের হত্যাসহ সকল গুম, হামলা, মামলার প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    গতকাল ২৫ আগস্ট সকাল ১১টায় মতলব শহরের স্থানীয় সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

    মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মনির চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ তালুকদার, জসিম উদ্দিন পাটোয়ারী, বিল্লাল খান, শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, মতলব পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম নয়ন, শাহজাহান সাগর, অলি উল্লাহ ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মেহেদী হাসান মহসিন, পৌর যুবদলের আহবায়ক মজিব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর সদস্য সচিব কামাল উদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাবের সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মোঃ জিশান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাছির মিয়াজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ, যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

     

    ক্যাপশন ঃ মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশে র‌্যালীতে নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)