শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণ নৈশ প্রহরীদের বেঁধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি >> Dhonagoda Barta
  • মতলব দক্ষিণ নৈশ প্রহরীদের বেঁধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি >> Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

     

    মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে গতকাল সোমবার গভীর রাতে ৫টি দোকানে ডাকাতি সংঘটিত হয়। এর মধ্যে ৪টি স্বর্নের দোকান ও মোবাইলের দোকান রয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামিমোবাইল সেটসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। এ ঘটনায় একটি ডাকাতির মামলার প্রস্তুুতি চলছে ।

     

    থানা সূত্র জানায়, গতকাল সোমবার দিবাগত রাত দুইটায় ১৫ – ২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল নদীপথে টলারযোগে নায়েরগাঁও বাজারে প্রবেশ করেন। ডাকাতেরা বাজারটির ৯ জনের মধ্যে ৮ জন নৈশপ্রহরী ও ২ জম দোকানদারকে একত্রিত করে বাজারের একটি দোকানে হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে স্কচটেপ সেঁটে দেন। এরপর তারা বাজারটির রিংকু দাস, নিত্য গোপাল দাস, প্রদীপ চন্দ্র দাস ও কেশব চন্দ্র দাসের স্বর্ণের দোকান এবং পাশের নুর উদ্দিনের মোবাইল ফোনের দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা রিংকু দাসের দোকান থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা, নিত্য গোপাল দাসের দোকান থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮০ হাজার টাকা, প্রদীপ চন্দ্র দাসের দোকান থেকে ৪ ভরি রূপা ও কিছু স্বর্ণালঙ্কার, কেশব চন্দ্র দাসের দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কার এবং নুর উদ্দিনের দোকান থেকে ২০টি দামি স্মাটফোনের সেট লুট করেন। পরে টলারযোগে চলে যান তারা।

     

    বাজারের নৈশপ্রহরী আলিউল্লাহ জানান প্রথমে ডাকাত দলের দুইজন এসে সিগারেটের আগুন চাইলে আমি তাদের কাছে জানতে চাই আপনারা কোথো থেকে এসেছেন বলা মাত্র তাদের সাথে ৫-৭ জন এসে আমার মুখ বেধে একটি দোকানে নিয়ে যায় ঐ দোকানে এক এক করে আলমগীর ছাড়া সবাইকে আটক করে রাখে।

     

    সোমবার ভোর রাতে খবর পেয়ে ওই দোকানিরা ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে জানালে আজ মঙ্গলবার সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মাইনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব) মো. ইয়াছির আরাফাত ও মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ বাজার বনিক সমিতির সভাপতি মাছুদ পাটোয়ারী ও কমিটির নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানিদের খোঁজখবর নেন।

     

    এ বিষয়ে নায়েরগাঁও বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেন ভোর রাত জানতে পারি ডাকাতির কথা। এসে জানতে পারি একজন ছাড়া বাকী নাইটর্গাডদে বেধে ডাকাতি করেছে । তারা প্রশ্ন তুলেন সবাইকে বাধা হলে একজন কেন বাকী রইলো তিনি তাহলে কোথায় ছিলেন । এর আগেও একই কায়দায় বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে ।

     

    এ বিষয়ে নায়েরগাঁও বাজারের বনিক সমিতির সভাপতি মাছুদ পাটোয়ারী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। এর আগেও একই কায়দায় ডাকাতি হয়েছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।

     

    মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এটি একটি রহস্যজনক ডাকাতি। পুরো ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান