
সমির ভট্রচার্য্য :
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার ঐতিহ্যবাহী মতলব শ্রীশ্রী জগন্নাাথ দেব মন্দিরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে । এছাড়াও উপজেলার মেহরন জগন্নাথ দেব মন্দিরে আরো একটি উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে ।
৫ জুলাই শনিবার মতলব জগন্নাথ দেব মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব উল্টো রথযাত্রা অনুষ্ঠত হয়েছে । অনুষ্ঠানকে ঘিরে এলাকার হিন্দু লোকজনের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা দিয়েছে ।
গত ২৭ জুন শুক্রবার থেকে ৮ দিন ব্যাপী এ রথযাত্রা ও মেলাকে সফল ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে ।
রথযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণির লোকজন মন্দিরে আসতে শুরু করে । জগন্নথ দেবকে দর্শন করতে । প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রাকে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে জগন্নাথ দেব মন্দিরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।
শুক্রবার বিকেল সারে ৫টায় জগন্নাথ দেব মাশির বাড়ী থেকে রথে রথে চরে ফিরে আসে নিজ বাড়ীতে । ভক্তবৃন্দরা পূজা, অর্চনা ও অর্ঘ্য দিয়ে রথ শোভাযাত্রা টানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় উল্টো রথযাত্রা । এদিকে রথযাত্রাকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন পসরা সাজিয়ে দোকান দিয়েছেন । দোকানগুলোর মধ্যে রয়েছে খেলনা সামগ্রী, কসমেটিক্সসহ হরেক রকম দোকান সাজানো হয়েছে। উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রায় ৮ থেকে ১০ হাজার ভক্তবৃন্দের সমগম ঘটেছে । রথযাত্রা অনুষ্ঠান শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আাহাম্মদ বলেন মতলব দক্ষিনে মেহরন ও মতলব জগন্নাথ দেব মন্দিরে দুইটি রথ অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার নিশ্চিতে কঠোর অবস্থানে ছিল পুলিশ বাহিনী ।
