
সমির ভট্টাচার্য্য (বলু)
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর এলাকায় মতলব – পেন্নাই আঞ্চলিক সড়কের বেহাল দশা । অতি বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত । যার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা । ভূগান্তিতে যাত্রীসাধারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী ।
২৪ আগষ্ট সরজমিন দেখা নারায়ণপুর গরু বাজার, মনসা বাড়ীর, ও জৈনপুর পরিবহন কাউন্টারের সামনে অতি বৃষ্টির কারনে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত।
এ সড়ক দিয়ে প্রতিদিন জৈনপুর পরিবহন, মতলব এক্সপ্রেস, জৈনপুর এক্সপ্রেসসহ ট্রাক, পাওয়ার ট্রলি, মাইক্রো, কার, সিএনজি, অটোরিকশাসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে । এছাড়াও এ সড়ক দিয়ে কমলমতি ও স্কুল, কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার জনসাধারণ।
মতলব এক্সপ্রেসের চালক রোমান ও অটোচালক শান্ত বলেন বড় বড় গর্তের কারনে গাড়ী চালাতে অনেক কষ্ট হয় । জরুরী ভিক্তিতে রাস্তাটি মেরামত করা প্রয়জন ।
এলাকার সাখাওয়াত সুমন বলেন নারায়নপুর বাজারের এ সড়কটি দির্ঘদিন যাবত মেরামত না করায় ছোট গর্তগুলো এখন বড় হয়ে গেছে । যার কারনে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা । দ্রত মেরামতের জন্য কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন ।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকশৌলীর মোবাইল নাম্বারে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।
