
মতলব প্রতিনিধি: মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ৩ যুগ্ম-আহ্বায়ক। সোমবার (২২ মার্চ) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই তিন যুগ্ম আহ্বায়ক তাদের পদত্যাগের বিষয়টি ঘোষণা দেন।
পদত্যাগের বিষয়ে তারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে অছাত্র, সিনিয়র-জুনিয়র, দলীয় ও সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে এই কমিটি করা হয়েছে। তাই উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এর পদ থেকে যারা সরে দাঁড়িয়েছেন তারা হলেন মোঃ নবীর হোসেন, মোঃ রাসেল মিয়া (রাফেল), মোঃ সজিব হোসেন।
