
স্টাফ রিপোর্টার : মতলব প্রেসক্লাবের ২০২৪ সালের নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। ৭ এপ্রিল মতলব কমিউনিটি সেন্টারে বেলা ১১টায় সভাপতিত্ব করেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বণিক, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সেলিম, শ্যামল চন্দ্র দাস, ইকবাল হোসেন, আক্তার হোসেন, নিমাই চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, ফজলে রাব্বী ইয়ামিন, মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকিরসহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মতলব প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহী। অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে পত্রিকার হকারদেরকে ঈদ উপহার প্রদান করা হয়।
