শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি রোকন, সম্পাদক কামাল
  • মতলব প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি রোকন, সম্পাদক কামাল

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি : ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের ২০২৪ সনের কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের সদস্যদের কন্ঠ ভোটে সভাপতি পদে রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান এবং কোষাধক্ষ্য পদে পলাশ রায় নির্বাচিত হয়েছেন।

    শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় মতলব প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ক্লাবের সর্বোচ্চ সংখ্যক সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন দেওয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ক্লাবের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাব গৃহীত এবং স্থায়ী সদস্য নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম প্রধান এবং গীতা পাঠ করেন রতন চক্রবর্তী। পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির।

    দ্বিতীয় অধিবেশনে মতলব প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ হয়। এতে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকার কারণে কামাল হোসেন দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপরদিকে সভাপতি পদে রোকনুজ্জামান রোকন এবং জাহাঙ্গীর আলম প্রধান নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এই পর্যায়ে ক্লাবের উন্নয়নের স্বার্থে জাহাঙ্গীর আলম প্রধান সভাপতির পদ থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে রোকনুজ্জামান রোকনকে সমর্থন জানালে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেই সাথে ক্লাবের কার্যক্রম গতিশীল রাখতে উপস্থিত সদস্যগণের কন্ঠ ভোটে পলাশ রায়কে কোষাধক্ষ্য পদে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার আহ্বান জানানো হয়।

    সাধারণ সভায় মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আকতার হোসেন, নিমাই চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সদস্য সোবহান ফারুক, লোকমান হোসেন হাবীব, মোশারফ হোসেন তালুকদার, আবু সায়েম মাষ্টার, আব্দুল মান্নান খান, ইব্রাহিম খান জুয়েল, সফিকুল ইসলাম, আরিফুল ইসলাম শান্ত, সমির ভভট্টাচার্য বলু, শরিফ পাটোয়ারী, খোরশেদ আলম, আশরাফুল জাহান শাওলিন, জি এম আব্দুল কাদির, রতন চক্রবর্তী, মোহাম্মদ আলী পাটোয়ারী, ইমরান নাজির, সাইফুল ইসলাম মোহন, মো মাঈন উদ্দিন, মোঃ মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্যে বলেন, মতলব প্রেসক্লাবের ভবন এবং কর্মরত সাংবাদিকদের দাবি আদায়ের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

    ক্যাপশন: মতলব প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)