
সমির ভট্টাচার্য্য :
মতলব পৌরসভার সদর বাজার জুয়েলারী ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন লিপি শিল্পালয়ের স্বত্বাধিকারী বিলাস সরকার ।
২৪ অক্টোবর শুক্রবার বিকালে সমিতির কার্যালয়ে সকল উপদেষ্টা মন্ডলির সদস্য, কার্যকরি কমিটি ও সকল সদস্যদের উপস্থিতি ও সম্মতিতে কমিটির ১নং সহ-সভাপতি বিলাশ সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয় ।
উল্লেখ্য মতলব বাজার জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি অজিত সরকার মৃত্যু বরণ করলে পদটি শূন্য হয়ে যায় । সভার শুরুতেই প্রয়াত সভাপতি অজিত সরকারের স্বর্গীয় আত্মার শান্তি কামনা প্রার্থনা করা হয় ।
এ সময় উপদেষ্টা মন্ডলীর সদস্য রাধাগোবিন্দ পোদ্দার, নিতাই সরকার, জাকির মজুমদার, সহ-সভাপতি সুখরঞ্জন কর্মকার, সাধারন সম্পাদক বিজয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ সরকার, দিলিপ সহ অন্যান্য সকল সদস্যবৃন্দরা ।
ভারপ্রাপ্ত সভাপতি বিলাশ সরকার সকলের সহযোগিতা, আশির্বাদ ও দোয়া কামনা করেন ।
