
মতলব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী স্বরূপদাস হরিপ্রিয়া গোপাল জিউর মন্দির কমিটি গঠন করা হয়েছে । এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে রাধাকৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক পদে সুভাষ ঘোষ ।
গত ২৫ জুলাই শুক্রবার বিকালে উপস্থিত সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে বংসীবধন বৈষ্ণবের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয় ।
কমিটিতে যারা আছেন তারা হলেন সভাপতি রাধাকৃষ্ণ সাহা, সহ সভাপতি সুনিল ঘোষ, শংকর দেওনজী, উত্তম সাহা, সাধারন সম্পাদক সুভাষ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক বলাই সাহা , কোষাধক্ষ উৎপল চন্দ্র চন্দ হিসাবরক্ষক জগন্নাথ সাহা সম্মানিত সদস্য নিমাই ঘোষ, দুলাল চন্দ্র নন্দী, গৌতম সাহা , রিপন সাহা, স্বপন বৈষ্ণব, উত্তম ঘোষ, নন্দ ঘোষ, হারাধন ঘোষ, সঞ্জয় ঘোষ, জগন্নাথ পাটোয়ারী, লিটন সরকার, সাগর দাস, দেবাশীষ সরকার, দিলীপ পাল, চন্দন দাস, রাম বিশ্বাস, ভবতোষ সরকার, মন্টু পাটিকর, গৌতম বনিক, পরিতোষ বসাক, মদন সাহা, চন্দন বিশ্বাস, কানাই পাল ।
আগামী ১ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টায় স্বরুপদাস হরিপ্রিয়া জিউর মন্দিরে পরিচিতি সভা অনুষ্ঠিত হবে । উক্ত সভায় সকলের উপস্থিতি কামনা করেন নব নির্বাচিত সভাপতি রাধাকৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক সুভাষ ঘোষ ।
