
দেশ বরেণ্য শিক্ষাবিদ, দুই বারের জাতীয় পুরষ্কার প্রাপ্ত, বারের স্বর্ণ পদক প্রাপ্ত দেশের শ্রেষ্ঠ শিক্ষক ও মতলব জে. বি. পাইলট স্কুলের ৪০ বছরের প্রধান শিক্ষক, প্রায় ৩০ বছরের রেক্টর, পবিত্র, প্রজ্ঞাবান, মহান শিক্ষক মরহুম ওয়ালি উল্লাহ পাটোয়ারীর ২৩ তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ আগস্ট শুক্রবার বাদ জুমা মরহুম ওয়ালি উল্লাহ পাটোয়ারী মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও প্রাক্তন প্রধান শিক্ষক চাঁন মিয়া , শামসুজ্জামান বিএবিটি,আব্দুস সোবহান মিয়া , বোরহান উদ্দিন ও আবদুল কাদেরসহ সকল পরলোকগত শিক্ষক, কর্মচারী ও সতীর্থদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম সাহেব। স্বর্গীয় শিক্ষকদের পবিত্র ও কল্যাণমূলক কর্মময় জীবন নিয়ে অর্থবহ আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আবু বকর , সহ সভাপতি হাজী মোঃ জাকির হোসেন প্রমুখ ।
“ওয়ালি উল্লাহ পাটোয়ারী স্মৃতি সংসদ” কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মাসুম আহমেদ।
এ সময় ফারুক আহমেদ বাদল, জসিম উদ্দিন মৃধা, আমিনুল ইসলাম রকি, শিক্ষা উদ্যোক্তা ও সাংবাদিক আশরাফুল জাহান শাওলিনসহ শিক্ষক ও এলাকার মুসুল্লিগণ।
