শিরোনাম
সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্যাস সংকটে আবারো বন্ধ যমুনা সার কারখানা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার এলপিজির বাড়তি দাম: আবারও দাম বাড়ানোর আবেদন ব্যবসায়ীদের বহরে নতুন এ৩২১এলআর উড়োজাহাজ যুক্ত করছে কাতার এয়ারওয়েজ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বারাক ওবামা
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> চাঁদপুর >> মতলব
  • ‘মাদককে না বলো, ক্রিকেট খেলতে মাঠে চলো’||মতলবে প্রীতি মিনি ক্রিকেট
  • ‘মাদককে না বলো, ক্রিকেট খেলতে মাঠে চলো’||মতলবে প্রীতি মিনি ক্রিকেট

    ধনাগোদা বার্তা.

    ‘মাদককে না বলো, ক্রিকেট খেলতে মাঠে চলো’ এ শ্লোগানে মিনি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবমূখর পরিবেশে শুক্রবার বিকালে মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের নবকলস চৌধুরী বাড়ী সংলগ্ন একটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। চৌধুরী বাড়ি যুবকদের উদ্যোগে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন, মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।

    উক্ত খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা টুটুল পাটোয়ারী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি উত্তম মজুমদার।
    এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনজিল প্রধান, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল, ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা মেহেদী হাসান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মামুন জমাদার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী, বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুল জাহান শাওলিন, যুবলীগ নেতা মাহমুদ হাসান রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব মোল্লা, মনির হোসেন, নবীর হোসেন, সাইজা ফকির, ছাত্রলীগ নেতা রাফসান আহাম্মদ মুক্তার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন- দেহ এবং মন সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। মাদক ছেড়ে খেলাধুলায় যুবকদেরকে মনোনিবেশ করতে হবে। তবেই তারা দেশ ও জাতির কল্যানে নিজেকে বিলিয়ে দিতে পারবে। আজকের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রতিবছর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করছি।
    বিল্লাল হোসেন প্রধান ও আবির হোসেনের ম্যাচ পরিচালনায় টসে জিতে সবুজ দল ১২ ওভারে ৫৯ রান সংগ্রহ করে। জবাবে লাল দল ৩২ রানে অলআউট হলে ২৮ রানে জয় পায় সবুজ দল।
    উক্ত খেলায় ধারাভাষ্য বর্ণনা করে ফয়সাল আহমেদ।
    খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের পুরস্কার তুলে দেন এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক যেকোনো সমস্যা প্রতিরোধের জন্য যুবসমাজকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে নাহিদ নেই
    অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা
    নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের রোমাঞ্চকর জয়
    ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
    বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে কিমো পলের বদলি
    জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে হতাশাজনক শুরু বাংলাদেশের
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল