
সমির ভট্রচার্য্য :
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার ঐতিহ্যবাহী মেহরন শ্রীশ্রী জগন্নাাথ দেব মন্দিরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে । এছাড়াও উপজেলার মতলব জগন্নাথ দেব মন্দিরে আরো একটি উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে । রথযাত্রা অনুষ্ঠান পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ও অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ।
৫ জুলাই শনিবার মেহরন জগন্নাথ দেব মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব উল্টো রথযাত্রা অনুষ্ঠত হয়েছে । অনুষ্ঠানকে ঘিরে এলাকার হিন্দু লোকজনের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা দিয়েছে ।
গত ২৭ জুন শুক্রবার থেকে ৯ দিন ব্যাপী এ রথযাত্রা ও মেলাকে সফল ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে ।
রথযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ ভক্তবৃন্দ ঢল নামে মন্দিরে । প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রাকে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে জগন্নাথ দেব মন্দিরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।
শনিবার বিকেল সারে ৫টায় জগন্নাথ ভাই বলদেব, বোন শুভদ্রাকে নিয়ে মাশির বাড়ী থেকে রথে চরে ফিরে আসে নিজ বাড়ীতে । ভক্তবৃন্দরা পূজা, অর্চনা ও অর্ঘ্য দিয়ে রথ শোভাযাত্রা টানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় উল্টো রথযাত্রা ।
উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রায় ৬ থেকে ৭ হাজার ভক্তবৃন্দের সমগম ঘটেছে । রথযাত্রা অনুষ্ঠান শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মন্দির কমিটি ।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সভাপতি প্রান গোবিন্দ দাস, সহ সভাপতি জয়দেব দাস, সাধারন সম্পাদক ভরত চন্দ্র দাস (মেম্বার) যুগ্ন সাধারন সম্পাদক মহাদেব দাস, কোষাধক্ষ্য খোকন দাস সহকারী কোষাধ্যক্ষ রামপ্রসাদ দাস সহ হাজার হাজার নারী পুরুষ ভক্তবৃন্দরা ।
