শিরোনাম
দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • রক্তকণা ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত – Dhonagoda Barta
  • রক্তকণা ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

     

    চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকণা ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

     

    গত ১১ জুলাই (সোমবার) আশ্বিণপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলী হোসেন বাদল।

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন মৃধা, রক্তকণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান, ধানিয়া ইউনিভার্সিটি কলেজ এর লেকচারার মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, নারায়নপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম ফখরুল, আইসিডিডিআরবির ডিডিএম ডাক্তার এইচ এম ওয়াহিদুল আলম, ডাক্তার মোহাম্মদ তানজিদ হাসান, ডাক্তার মোঃ ইব্রাহিম খলিল, ডাক্তার আজিজা আজহার, আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ কাউসার আলম, আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও রক্তকণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফয়েজুল আলম, নায়েরগাঁও স. প্রা. বি. এর সভাপতি মোঃ মামুন মিয়া, বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট এর আরটি মো. মিজানুর রহমান, রক্তকনা ফাউন্ডেশন এর এডমিন মৌমিতা মনি, আশ্বিণপুর হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ আশরাফুল জাহান শাওলিন, নারায়ণপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোঃ নাসির উদ্দিন।

     

    এ বছর ২৫০ এর অধিক মুমূর্ষ ব্যক্তিকে রক্ত প্রদান , ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সময়ে অসহায় – দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে এ সংগঠনটি।করোনা মহামারীতে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া সহ আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এর এসএসসি ব্যাচ- ২০২০ মোঃ জামাল এর চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষের অধিক টাকা রক্তকনা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে বলে জানা যায়।

     

    উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আশ্বিণপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান খান।

     

    পরে সকল আমন্ত্রিত অতিথি, সংগঠনের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ একত্রে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)