শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কংগ্রেস হারালে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প, জানালেন নিজেই এইচএসসিতে নজিরবিহীন ফল বিপর্যয়কে শিক্ষার জন্য বড় অশনিসংকেত বললেন চিকিৎসক শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে ৭৩ শতাংশ, কলকাতার ব্যবসায় পতন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • রাসেলস ভাইপারের আতঙ্কে মতলববাসী
  • রাসেলস ভাইপারের আতঙ্কে মতলববাসী

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্য :

    চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় গত চার দিন যাবত বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার মতলব উত্তর উপজেলার দশানী এলাকার লোকালয়ে কয়েকটি রাসেলস ভাইপার সাপের আনাগোনার পর ওই আতঙ্ক দেখা দেয়। ওই উপজেলায় এবং পাশের মতলব দক্ষিণ উপজেলায়ও ওই সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকেও নানা স্ট্যাটাস দিয়ে সরব হয়েছেন নেটিজেনেরা।

    স্থানীয় সূত্র জানায়, গত ১৬ মে মতলব উত্তরের বোরোচর এলাকার ধানখেতে এবং ২৮ মে এখলাশপুর এলাকার ধানখেতে কৃষকেরা অনেকগুলো বিষধর রাসেলস ভাইপার দেখতে পান। কৃষকেরা তিন থেকে চারটি ওই জাতের সাপ পিটিয়ে মেরে ফেলেন। গত ফেব্রুয়ারি মাসেও বোরোচর এলাকায় কৃষক সুমন বেপারি ও হুমায়ুন মিজির বাড়ির পাশে বেশ কয়েকটি রাসেলস ভাইপার দেখতে পান । সেখানকার কৃষক সুমন বেপারি ওই সাপের কামড়ে গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হন। এরপর গত বুধবার ওই উপজেলার দশানী এলাকার লোকালয়ে বেশ কয়েকটি রাসেলস ভাইপার দেখতে পান লোকজন। একটি সাপ পিটিয়ে মেরে ফেলা হয়।
    সূত্রটি জানায়, লোকালয়ে ওই বিষধর সাপের উপস্থিতির খবর ছরিয়ে পরলে মতলব উত্তর উপজেলার সবকটি গ্রামে ওই বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের মতলব দক্ষিণ উপজেলা সদর ও আশপাশের এলাকাগুলোয়ও ওই সাপের আতঙ্ক বিরাজ করে। কোথাও কোথাও ঢোড়া সাপ মেরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে রাসেলস ভাইপার । উপজেলার দশানী এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘বিষধর ওই সাপের ভয়ে রাতে ঘরে ঘুমাতে পারি না। ফেসবুক চালালেও দেখি কেবল সাপের কথা। খুবই আতঙ্কে আছি।’
    স্থানীয়রা বলেন, গত বুধবার থেকে রাসেলস ভাইপার সাপের প্রসঙ্গটি নিয়ে নেটিজেনেরা নানা কথা ও পরামর্শ (স্ট্যাটাস) দিয়ে তাঁদের ফেসবুকের আইডি সরব রাখছেন। সাপের উপদ্রব থেকে বাঁচতে ও কামড় দিলে কী করণীয় এসব বিষয় নিয়ে সোচ্চার ফেসবুক ব্যবহারকারীরা । ফেসবুকের স্ট্যাটাসে ওই বিষধর সাপের প্রসঙ্গ টেনে রাজনৈতিক ও সামাজিক সমস্যা নিয়েও মন্তব্য করেছেন অনেকে। আক্তার সরকার নামে মতলব দক্ষিণ উপজেলার এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন ‘দুর্নীতিবাজরা রাসেলস ভাইপারের চেয়েও ভয়ংকর ও ক্ষতিকর। এদের রুখতে হবে।’ মিজানুর রহমান সরকার নামে এক নেটিজেন কয়েকটি হটলাইন টেলিফোন নম্বর দিয়ে তাঁর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন, ‘রাসেলস ভাইপার দেখামাত্রই এই নাম্বারগুলোতে কল করুন।’
    ফেসবুক ঘেঁটে আরও দেখা যায়, মতলব উত্তর উপজেলার আল-আমিন হাসান নামে এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডিতে কয়েকটি টেলোফোন নম্বর দিয়ে স্ট্যটাস দেন, ‘সাপের কামড়ে আর কোনো মৃত্য নয়। সাপের বিষ নিষ্ক্রিয় করার পর্যাপ্ত ওষুধ ‘অ্যান্টিভেনম’ সরকারি হাসপাতালে আছে।’ ওই উপজেলার সুমন পাটোয়ারী তাঁর ফেসবুক আইডিতে রাসেলস ভাইপারের ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব? নাকি সোনার বাংলার কৃষিখাতকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র?’ স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি নামের একটি আইডিতে স্ট্যটাস দেওয়া হয় , ‘আপনার এলাকায় রাসেলস ভাইপার সাপ দেখা গেলে ব্যাক রেসকিউ টিম, বাংলাদেশকে জানালে বিনা মূল্যে সাপ উদ্ধার করে আপনাকে বিপদমুক্ত করা হবে। সাপ মারতে গিয়ে নিজেই সাপের কামড়ের শিকার হবেন না।’
    মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস ও মতলব দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ওই বিষধর সাপের উপস্থিতির কথা জেনেছেন। আতঙ্কিত না হয়ে সাপ দেখামাত্রই তাঁদের কার্যালয়ে বা জেলার বনবিভাগে যোগাযোগ করতে হবে। কেউ আক্রান্ত হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)