শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর পক্ষ থেকে গরিব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর পক্ষ থেকে গরিব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

    ধনাগোদা বার্তা.

    সুমন আহমেদ :
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর উদ্যোগে গরিব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর স্থায়ী কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, লবাইরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন শিকদার, লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর সভাপতি-আবু মুসা অনিক, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আরিফা ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হেলাল শিকদার, কার্যকরী সদস্য সাকিব দেওয়ান, শাহাদাত মোল্লা, রোমান বেপারী প্রমুখ।

    শীতবস্ত্র বিতরণ কালে বক্তব্য রাখেন, লবাইরকান্দি সমাজ কল্যান সংসদ এর সভাপতি আবু মুসা অনিক, তিনি জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা অর্ধ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছি, আমাদের এই সংগঠনের মুল উদ্দেশ্য গরীব, অসহায়, বঞ্চিত, দুস্থ, প্রতিবন্ধি, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করা। সেই সঙ্গে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবের দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন “লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ” প্রতি বছর শীর্তাত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

    লবাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন শিকদার বলেন, প্রথমেই লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর সাফল্য কামনা করছি ও কৃতজ্ঞতা জানাই যে, এই তীব্র শীতে তারা শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সেই সঙ্গে উপজেলার অন্যান্য সামাজিক ও সেবা মূলক সংগঠনের কাছে আহ্বান থাকবে তারাও যেন এই সংগঠনের মত অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)