শিরোনাম
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • শারদীয় দুর্গাপূজায় মতলব উত্তরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে দুষ্কৃতিকারীরা যেন সুযোগ না পায় : তানভীর হুদা
  • শারদীয় দুর্গাপূজায় মতলব উত্তরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে দুষ্কৃতিকারীরা যেন সুযোগ না পায় : তানভীর হুদা

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল প্রধান , মতলব (চাঁদপুর)
    চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিগত সময়ে দেশে যে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবারই দায়ী ছিল আওয়ামী লীগ। আমরা প্রশ্ন করি, আমরা কেন পূজামণ্ডপ পাহারা দেব? আমরা সবাই বাংলাদেশি, এ দেশে সবার অধিকার সমান। দেশের প্রতি দায়িত্ব সবার, সেখানে পূজামণ্ডপ পাহারা দেওয়ার মানসিকতা নয়, বরং আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমরা আনন্দ ভাগাভাগি করতে আসব, তবে সতর্ক থাকতে হবে যেন কোনো দুষ্কৃতিকারী এমন কোনো কাজ করতে না পারে যাতে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করা হয়। এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তানভীর হুদা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থেকে রাত ১০টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার কালির বাজারে পুজা মন্ডপ, সাদুল্ল্যাপুর নমকান্দি পুজা মন্ডপ, ছেঙ্গারচর বাজারে শ্রী কালাচান বিগ্রহ মন্দির, গজরা বাজারে পুজা মন্ডপ, নান্দুরকান্দি পুজা মন্ডপ’সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এবং ভক্তবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
    এসময় তানভীর হুদা বলেন, আমরা মতলবের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান। এখানে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করে। সবাই মিলেমিশে একাকার হয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।
    তিনি আরো বলেন, বাংলাদেশ এক বছর আগে যে স্বপ্ন নিয়ে স্বৈরাচার সরকারকে বিদায় দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারব।
    এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপি সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী ফরাজি, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু প্রমুখ।

    ছবি ক্যাপশন :
    শারদীয় দুর্গাপূজায় মতলব উত্তরে পূজামণ্ডপ পরিদর্শনে বক্তব্য রাখেন বিএনপি নেতা তানভীর হুদা।

    সুমন আহমেদ।
    চাঁদপুর মতলব প্রতিনিধি।
    ০১৯১৭৮৬২৭২৬।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)