শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> সারাদেশ
  • শাহরাস্তিতে ডোবা থেকে সাংবাদিকের ছেলের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার চাঁদপুরের শাহরাস্তি
  • শাহরাস্তিতে ডোবা থেকে সাংবাদিকের ছেলের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার চাঁদপুরের শাহরাস্তি

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুর শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক পূর্ব পাড়ায় শনিবার (২০ নভেম্বর) বিকালে ডোবা থেকে সূচীপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রিমন হোসেন জনি’র (১৮) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ উপজেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জসিম উদ্দিনের জেষ্ঠ্য পুত্র।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে ওই গ্রামের ইসমাইল মিয়াজি বাড়ির ডোবায় শ্রমিকরা কাজ করতে গেলে সেখানে একটি অর্ধ গলিত মৃতদেহ ভাসতে দেখে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    এদিকে মৃতদেহটি ওই গ্রামের বাসিন্দা দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি উপজেলা সংবাদদাতা মোঃ জসিম উদ্দিনের পুত্র মোঃ রিমন হোসেন জনি’র (১৮) বলে নিশ্চিত করেছেন নিহতের ছোট বোন রিসনাত জাহান ঝুমুর (১৩)। নিহতের পকেটে থাকা ম্যানিব্যাগে তার মায়ের ছবি দেখে মৃতদেহটি রিমনের বলে তারা শনাক্ত করে।

    নিহতের পিতা সাংবাদিক জসিম উদ্দিন জানান, গত ২ নভেম্বর হতে রিমন নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে রিমনের সন্ধান না পেয়ে গত ১৮ নভেম্বর তিনি শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তার পরনে থাকা জিন্স প্যান্ট দেখে তিনি মৃতদেহটি তার পুত্রের বলে নিশ্চিত হয়েছেন।

    শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, বাড়ির পাশের ডোবা থেকে রিমনের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্ট ও মানিব্যাগ দেখে তার পিতা ও পরিবারের লোকজন লাশটি রিমনের বলে নিশ্চিত করেছে।মৃতদেহ অর্ধ গলিত হওয়ায় মৃত্যুর ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ মর্গে পাঠানোর ব্যবস্থায় পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান