শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়… এড. নুরুল আমিন রুহুল এমপি 
  • শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়… এড. নুরুল আমিন রুহুল এমপি 

    ধনাগোদা বার্তা.

    সমীর ভট্টাচার্য:

    চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ণ হয়। বর্তমানে দেশে কোন ধরনের হাহাকার নেই। আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে যে পরিমান উন্নয়নমূলক কাজ হয়েছে বিগত কোন সরকার আমলে ৫০ বছরেও তা করতে পারেনি এবং পারবেনা। চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, রাস্তা,ঘাট,ব্রীজ,স্কুল, কলেজ, মাদ্রাসাসহ এমন কোন সেক্টর নেই সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।তাই শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোদ জানান তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দশ্যে বলেন, শেখ হাসিনা সরকার আমলে যেসব উন্নয়ন মুলক কাজ হয়েছে তা জনগনের মাঝে পৌছে দিতে হবে। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় মতলব দক্ষিন উপজেলার ২ নং নায়েরগাও দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্ধোধন ও নেতা কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ চাঁন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিল কালাম পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মৃধা, চেয়ারম্যান, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ পাটোয়ারী,ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্যামল পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ডাঃ কোকিল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার আলম পান্না।

    এসময় আওয়ামী লীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)