
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমাদুলের মেয়ে আইভি খাতুন এবং একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৯ জুন রাতে র্যাব-১২-এর একটি দল সিরাজগঞ্জ রোডে তিশা স্পেশাল পরিবহনের যাত্রী মামুনুর রশীদকে ৪০৫ গ্রাম হেরোইনসহ আটক করে। রায়ে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
