শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস আর নেই কালিগঞ্জে সংস্কৃতি অঙ্গনে নেমে এলো শোকের ছায়া
  • স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস আর নেই কালিগঞ্জে সংস্কৃতি অঙ্গনে নেমে এলো শোকের ছায়া

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশের স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস (৭৫) আর নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    পার্থসারথী দাস ছিলেন বিষ্ণুপুর গ্রামের মৃত বাবু অজিত দাসের সুযোগ্য সন্তান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে তিনি নাট্যকার হিসেবে দেশের মঞ্চনাটক ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রচিত নাটক ও সাহিত্যকর্ম নাট্যাঙ্গনের নতুন প্রজন্মের শিল্পীদের জন্য ছিল প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে কালিগঞ্জসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

    তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় বিষ্ণুপুরের বাঁশতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,