
মোঃ হোসেন গাজীঃ হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নূর হোসেন পাটওয়ারী বলেন, এ বিদ্যালয়ে ৫ টি বছর লেখা পড়া করে শিক্ষকদের মায়া ছেড়ে চলে যাচ্ছে আসলে কষ্টে কথা। তোমরা ভাল ভাবে লেখা পড়া করে আরো উন্নত জীবন গড়। তোমরা যে প্রতিষ্ঠানে যাও শিক্ষকদের সম্মান করবে, কখনও অসম্মান করবে না। আমি যত বড় হই না কেন তিনি আমার শিক্ষক। তোমার শিক্ষক কে পা ছুয়ে সম্মান করতে পারবে না তা হলে বুঝবো তোমার মন পশু ন্যায়। জীবনে বড় হতে হলে শিক্ষককে সম্মান করতে হবে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় দোয়া ও মিলাদ আলোচনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান ফারুকী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি খুরশিদ আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আবু তাহের সরদার, ম শফিক পাটওয়ারী,হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ইসমাইল, হোসেন, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ আঃ রহমান, হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমূখ।
