
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর হাইমচরে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গরিব হতদরিদ্র লোকের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে।
রোববার ৮ই জুন ভেলা ১টার সময় হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের পশ্চিম ভিঙ্গুলিয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এই গোস্ত বিতরণ করা হয়। বিতরণের আগে সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান বেপারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত পাটওয়ারী সঞ্চালনায় সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা মোঃ আলাউদ্দিন পাটওয়ারী, উপদেষ্টা আল আমিন আসিফ ও দেলোয়ার হোসেন, শামিম ভূইয়া।এসময় তারা বলেন আমাদের সংগঠন ছোট পরিসরে ঘুছানোর মাধ্যমে সকল কার্যক্রমে থাকার চেষ্টা করেন।কার্যক্রম গুলো অব্যাহত রাখতে সকল সদস্যের সহয়তা একান্ত কামনা করেন উপস্থিত সকলে। সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য সুলতান বেগ,জয়নাল আবেদিন, নোমান,ছৈয়াল,হেলাল গাজী,ফারুক পাটওয়ারী, আখন শরিফ,বাবু রাঢ়ী, স্বপন খান,সাইফুল হাওলাদার সোহাগ,সিদ্দিক,আল আমিন ও সুমন খান এর পরামর্শে ও পরিচালক কাজী আন্নাছ,নাসির, সোহেলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান কর্যক্রম সম্পূর্ণ করা হইছে।সংগঠনের তরফ থেকে কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো যাদের কোরবানী দেয়ার সামর্থ্য নেই সেসব লোকের পাশে দাঁড়ানোই সংগঠনের এই মানবিক উদ্যোগ। এসময় আরো উপস্থিত ছিলেন।
রহমতুল্লাহ,রিয়াদ,ফয়সাল,দেলোয়ার, হিমেল রাড়ী,আশিক, সোয়েভ সহ এলাকার গণ্যমান্য মরুব্বীগণ।
