শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর
  • হাজীগঞ্জে নৌকা পেতে দুই ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৩০ জন
  • হাজীগঞ্জে নৌকা পেতে দুই ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৩০ জন

    ধনাগোদা বার্তা.

    হাজীগঞ্জে ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ থেকে নৌকা পেতে দুই ইউনিয়নে ৩০ জন নৌকার মাঝি হতে চান। ইউনিয়ন কমপ্লেক্সের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মো: আব্দুল হাদী মিয়ার সভাপতিত্বে ২৮ আক্টোবর ১নং রাজারগাঁও ইউনিয়ন ও বর্ধিত সভায় এই প্রস্তাব উঠে আসে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: আবুল কালামের পরিচালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হেলাল উদ্দীন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো: মাঈনুদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী আশ্রাফ দুলাল, উপজেলা ভাইস চেয়াম্যান গোলাম ফারুক মূরাদ সহ হাজীগঞ্জ উপজেলার আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী আব্দুল হাদী মিয়াসহ ১৬জন মনোনয়ন প্রত্যাসীদের নামের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হবে বলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দুর কাছে তালিকা হস্তান্তর করা হয়।

    এদিকে একই দিন বিকালে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে ১৪ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী। নৌকার মনোনয়ন প্রত্যাশীরা হলেন, এ কে এম মজিবুর রহমান, নাজমুল হক রাসেল পাটওয়ারী, জাকির হোসেন মিয়াজী, জাকির হোসেন লিটু, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিটু, গোলাম মোস্তফা মশু, শরিফুল ইসলাম টিটু, এড. গোলাম কাউছার শামীম, জসিম উদ্দিন মুন্সী, খন্দকার মোঃ জসিম উদ্দিন, শামীম ভূঁইয়া, আল আমিন মজুমদার ও এম আলী মজিব।

    ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক রাসেল পাটওয়ারীর সঞ্চালনায় বর্ধিত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের