
- ৃস্টাফ রিপোর্টার।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিএনপির দলের দুঃসময়ের কান্ডারী শাহ আলম লস্কর।
চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম লস্কর বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি গজরা ইউনিয়নের জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে গজরা ইউনিয়নের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আরও বলেন, গজরা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।
আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম লস্কর ইউনিয়নের
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি গজরা ইউনিয়ন থেকে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপকর্মের কাজ নির্মূল করা হবে। গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম লস্কর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
