শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • উপব্যবস্থাপক হলেন মতলবের কৃতি সন্তান আবুল বাশার
  • উপব্যবস্থাপক হলেন মতলবের কৃতি সন্তান আবুল বাশার

    ধনাগোদা বার্তা.

    বার্তা ডেস্কঃ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র মহাব্যবস্থাপক মো. আবুল বাশার। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে তিনি আর্থিক খাত সংস্কার প্রকল্পে (এফএসআরপি) গবেষণা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখার শাখা প্রধান, বিভাগীয় প্রধান এবং সার্কেল প্রধান হিসেবে সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী রেমিট্যান্স হাউজ এর সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

    তিনি অগ্রণী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালায় বৈদেশিক বাণিজ্য বিষয়ে গেস্ট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করে থাকেন। পেশাগত প্রয়োজনে আবুল বাশার দেশে, বিদেশে বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

    ছাত্রজীবনে মো. আবুল বাশার একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি বোর্ড স্ট্যান্ডধারী এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি প্রাপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ করেন।

    মো. আবুল বাশার চাঁদপুর জেলার মতলব পৌরসভাস্থ নবকলস গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত আব্দুস সাত্তার মিঞা ও মাতা মিসেস শাহানা আক্তার। তিনি তিন কন্যা সন্তানের গর্বিত জনক এবং তাঁর স্ত্রী কলেজ শিক্ষিকা ছিলেন।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে