শিরোনাম
সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি? বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির নিউজিল্যান্ডের সৈকতের নামের আড়ালে কি জলদস্যুর অতীত? চট্টগ্রামে গোপন বৈঠকের প্রস্তুতিকালে পটিয়ার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম আটক জাবিতে পরিচালক নিয়োগ ঘিরে উত্তেজনা: তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • চাঁদপুরের সৌমিত্র সাহার আবৃত্তি শুনে মুগ্ধ এবং অশ্রুসিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • চাঁদপুরের সৌমিত্র সাহার আবৃত্তি শুনে মুগ্ধ এবং অশ্রুসিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুরানবাজার ২নং বালক সপ্রাবি’র চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রির আবৃত্তি শুনে মুগ্ধ এবং অশ্রুসিক্ত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবেগাপ্লুত হয়ে চাঁদপুরের এই ক্ষুদে শিক্ষার্থীকে মমতায় বুকে জড়িয়ে ধরেন এবং তার কবিতা আবৃত্তির ভূয়সী প্রশংসা করেন।

    ২৭ জুন বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক (২০২৩) বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অনুষ্ঠানে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় আবৃত্তি শাখায় (খ বিভাগে) শ্রেষ্ঠত্ব অর্জন করা চাঁদপুরের সৌমিত্র সাহা নিলাদ্রি আমন্ত্রিত শিশু শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সৌমিত্র সাহা নীলাদ্রির কন্ঠে ”আমি রাসেল বলছি’ কবিতাটি আবৃত্তি শুনে মুগ্ধ এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রথমিক স্কুল পর্যায়ে দেশসেরা খুদে এই আবৃত্তি শিল্পীর পরিবেশনা শেষ হলে তাকে অভিবাদন জানিয়ে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো হল রুম এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মঞ্চে উঠে খুদে আবৃত্তি শিল্পী সৌমিত্র সাহা নীলাদ্রিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন।

    এর আগে গত ১০ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঢাকা পিটিআই হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১২টি ইভেন্টে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগীতায় ৮টি বিভাগ থেকে ১জন করে মোট ৮ জন প্রতিযোগী প্রতি ইভেন্টে অংশগ্রহণ করে।

    এর মধ্যে শহরের পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌমিত্র সাহা নীলাদ্রি খ বিভাগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করার দুর্লভ গৌরব অর্জন করে।

    সৌমিত্র সাহার নীলাদ্রির এই গৌরবময় কৃতিত্বের জন্য পুরান বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছে। সৌমিত্র সাহা নীলাদ্রি চাঁদপুর সদরের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিতু সাহা ও সুমন চন্দ্র সাহার প্রথম পুত্র।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)