শিরোনাম
নিউজিল্যান্ডের সৈকতের নামের আড়ালে কি জলদস্যুর অতীত? চট্টগ্রামে গোপন বৈঠকের প্রস্তুতিকালে পটিয়ার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম আটক জাবিতে পরিচালক নিয়োগ ঘিরে উত্তেজনা: তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল জাবি উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা তালা ভেঙে মুক্ত করল ছাত্রদল মুফতি আমির হামজার হলফনামায় ১৪ অসংগতি, তদন্তের আবেদন শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের দায়ভার সরকারেরই, দাবি নাহিদ ইসলামের শিক্ষার্থীদের দাবির মুখে সীতাকুণ্ডে সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলবে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ২৭ মাস পর স্বমহিমায় ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী
  • প্রচ্ছদ
  • ক্যাম্পাস
  • জাবিতে পরিচালক নিয়োগ ঘিরে উত্তেজনা: তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল
  • জাবিতে পরিচালক নিয়োগ ঘিরে উত্তেজনা: তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালক নিয়োগের সিদ্ধান্তকে ঘিরে ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে ওই ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. শামীমা সুলতানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নতুন এই নিয়োগকে কেন্দ্র করে ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

    এই নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতা করে ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হক হামীম প্রশাসন বরাবর নিজের আপত্তি জানিয়েছিলেন। তার দাবি ছিল, পরিচালক নিয়োগের ক্ষেত্রে ইনস্টিটিউটের বিষয়সংশ্লিষ্টতা ও শিক্ষকদের মতামতের যথাযথ প্রতিফলন থাকা উচিত ছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল তিনটা থেকে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। তাদের প্রধান দাবি ছিল, ইনস্টিটিউটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই পরিচালক নিয়োগ করতে হবে।

    ইনস্টিটিউটের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী শাহজালাল মাহমুদ আন্দোলন সম্পর্কে বলেন, ইনস্টিটিউটের শিক্ষককেই পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিটি সম্পূর্ণ যৌক্তিক। তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই উল্লেখ করে তিনি বলেন, নতুন একটি ইনস্টিটিউট হিসেবে সেখানে শিক্ষার মানোন্নয়ন ও অগ্রগতি প্রয়োজন, যা কেবল অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমেই সম্ভব। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই নিয়োগ পুনর্মূল্যায়নের দাবি জানান।

    এদিকে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সিন্ডিকেট সভা চলছিল। বিকেলে সভা শেষ করে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ভবন থেকে বের হতে গিয়ে ফটকে তালাবদ্ধ অবস্থায় দেখেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরসহ দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তালা ভেঙে উপাচার্য, উপ-উপাচার্যসহ অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। উপাচার্যকে তার ঢাকার পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দ্রুত গাড়িতে তুলে দেওয়া হয়।

    উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রাষ্ট্রপতি তাকে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন এবং তিনি প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করছেন। শিক্ষার্থীদের দাবি-দাওয়া থাকলে আলোচনার পথ খোলা আছে, কিন্তু রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে একাডেমিক কার্যক্রমে বাধা দেওয়ার আইনগত কোনো অধিকার কারো নেই। তালা দেওয়ার ঘটনা এবং এর পেছনে কোনো শিক্ষকের ইন্ধন রয়েছে কিনা, তা খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

    ঘটনার প্রেক্ষাপট নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তারা জানতে পেরেছেন যে পরিচালক নিয়োগের পর আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত কিছু অনুসারী প্রশাসনের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেছিল। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবির বিষয়টি আমলে নেওয়ার পর পুনরায় হামীমের অনুসারীরা সিন্ডিকেট চলাকালীন সময়ে ফটকে তালা দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতেই তারা সেখানে উপস্থিত হয়ে উপাচার্যকে মুক্ত করার উদ্যোগ নেন।

    আরও পড়ুন

    জাবি উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা তালা ভেঙে মুক্ত করল ছাত্রদল
    নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
    ফ্যাসিবাদী আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত ছিল: উপাচার্য
    পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয়
    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ের কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু
    এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ
    এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৫২.১২ শতাংশ
    অস্ট্রেলিয়ার নতুন ভিসানীতি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয়