শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • হাইমচরে হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে চাঁদপুরে সংবাদ সম্মেলন
  • হাইমচরে হিন্দু পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে চাঁদপুরে সংবাদ সম্মেলন

    ধনাগোদা বার্তা.

     

    স্টাফ রিপোর্টার

    চাঁদপুরের হাইমচরে হিন্দু পরিবারের সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গোপাল কৃষ্ণ মাঝি, মলিনা দাস, অমূল্য মাঝি, জুগল মাঝি ও দেবজানী সরকার।

    এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী গোপাল কৃষ্ণ মাঝি জানান, হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহজমপুর গ্রামের একমাত্র হিন্দু সনাতন ধর্মের বাসিন্দা তারা। তাদের পাশ্ববর্তী গ্রামের তালুকদার বাড়ির আবদুস সালাম তালুকদার, আবদুর রহিম তালুকদার, আবদুর কাদের তালুকদার এবং পার্শ্ববর্তী গাজী বাড়ির আবদুস সাত্তার গাজী, আনোয়ার উল্লা গাজী, সহিদউল্লা গাজী, মাসুদ গাজী, হান্নান গাজী, মান্নান গাজীসহ বেশ কিছু ব্যক্তি এলাকার ভূমিদস্যু এবং সন্ত্রাসী প্রকৃতির লোক।

    তিনি বলেন, তারা (উল্লেখিত ব্যক্তিরা) দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক ও খরিদা সম্পত্তি নিজেদের বলে দাবি করে আসছে। তারা আমাদের বাড়ি, বাগান, পুকুর, ফসলি জমি জোরপূর্বক দখল করে নিজেদের বলে দাবি করছে। আমাদেরকে বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা যে কোনো মূল্যে আমাদেরকে উচ্ছেদ করবে এবং জায়গা জমির দখল নিতে বেপরোয়া আচরণ করছে। তারা ইতোমধ্যে জোরপূর্বক দুইটি পুকুর, বাগানবাড়ি এবং কয়েকটি জমি দখল করে নেয়।
    তিনি আরো বলেন, আমরা এ বিষয়ে স্থানীয় গণ্যমান্যদের কাছে নালিশ করলে এলাকার শালিসীগণ আমাদের এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও পর্যালোচনা করে তাদের অবৈধ দখলে আমাদের ৩ একর জমি রয়েছে বলে জানান। এরপর দখলকারীরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে আমাদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন। গত ১৯ মে আমাদের দখলীয় এবং মালিকীয় জমিতে আমরা বসতবাড়ি তৈরি করার উদ্দেশ্যে গাছ-গাছড়া কাটতে গেলে তারা বাধা প্রদান করে। তারা পুলিশ এনে আমাদেরকে অবৈধভাবে গাছ গাছড়া কাটতে বাধা দেয় এবং বসতবাড়ি যাতে নির্মাণ না করি এ জন্য নিষেধ করে।

    এদিকে ২০ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে মামলা করে তারা। আদালত আমাদের মালিকীয় ও দখলীয় জমিতে স্থিতাবস্থা জারি করেছে। এতে করে আমরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা যাতে আমাদের জমি ও ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই এ জন্য বিভিন্ন মারফত হুমকি ধমকি প্রদান করছে। আমরা যদি নিজেরা স্বেচ্ছায় আমাদের ঘর-বাড়ি এবং জায়গা জমির দখল ছেড়ে চলে না যাই তাহলে তারা আমাদের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে এবং আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি প্রদান করছে।

    তিনি আরো বলেন, দখলকারীরা প্রতিনিয়ত আমাদের বাড়িতে এসে এ ধরণের হুমকি-ধমকি প্রদান করছে। এতে করে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। আমরা এ বিষয়ে বহুবার অভিযোগ দিয়েও কোনো ধরণের প্রতিকার পাইনি। তারা আমাদের নামে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং আরো মামলা দিয়ে আমাদের ঘর-বাড়ি ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে।

    গোপাল কৃষ্ণ মাঝি আরো বলেন, আমাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে এলাকার মুরুব্বী তাজুল ইসলাম গাজী সহযোগিতা করায় তাকে তারা মামলার আসামী করে হয়রানি করছে। এতে করে মামলা এবং হয়রানীর ভয়ে তিনিসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে না। আমাদের পারিবারিক সম্পত্তি রক্ষা এবং আমাদের জীবনের নিরাপত্তা প্রদানের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানাই।

    চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালায় সংবাদ সম্মেলনে চাঁদপুরের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক ও দায়িত্বশীল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,