
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে জিআর সাজাপ্রাপ্ত আসামী রহমত আলীকে গ্রেফতার করা হয়েছে ।
২৬ মে সোমবার মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের পাঁচঘড়িয়া এলাকায় হইতে অভিযান চালিয়ে জিআর সাজাপ্রাপ্ত এক বছরে সশ্রম কারাদন্ড প্রাপ্ত ও নগদ ২ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ঘিলাতলী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রহমত আলী (৪৫) কে গ্রেফতার করা হয় ।
আসামী রহমত আলীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার ওসি সালেহ আহাম্মদ বলেন গ্রেফতার হওয়া আসামী রহমত আলীকে আদালতে পাঠানো হয়েছে । আমাদের অভিযান চলমান থাকবে ।
