
মোঃ হোসেন গাজী।।
একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুরের হানারচর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
হনারচর ইউনিয়ন যুবদল নেতা ও গ্রিস প্রবাসী আক্তার হোসেন (মিয়াজী) সার্বিক সহযোগিতায় শনিবার (১২ জুলাই) ১৩ নং হানারচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “মাদককে না বলুন, মানবতাকে হ্যাঁ বলুন”।
র্যালিটি ইউনিয়নের হরিনা বাজার থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিনা ফেরিঘাট ঘুরে হরিনা চৌরাস্তা এসে একটি পথসভায় রূপ নেয়, যেখানে মাদকের ক্ষতিকর প্রভাব এবং সচেতনতার গুরুত্ব দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে যুবসমাজ, শিক্ষার্থী এবং এলাকাবাসী মাদকের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হন।
পথসভায় বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন গাজী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, হানারচর ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কালু বেপারী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন গাজী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাওলাদার আনারচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মনির হোসেন বকাউল। এছাড়াও মাদকবিরোধী র্যালী ও পথসভায় হানারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাকিম শেখ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান চকিদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, সৈয়দ হাওলাদার, আলমগীর শেখ, শফিক বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাবেক প্রচার সম্পাদক বাপ্পিসহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিক মোল্লা সহ ইউনিয়ন সচেতন নাগরিক।
