শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরা জেলার কালিগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ২০টি কিন্ডারগার্টেনের প্রায় তিন শতাধিক শিক্ষক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৭ জুলাই জারি করা এক পরিপত্রে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এর ফলে সারাদেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনের ৭০ লক্ষ শিক্ষার্থী বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ও কে.বি. আহছানউল্লা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাক।
    মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির।

    এছাড়াও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারি শেখ সাঈদী কিবরিয়া কাইয়ুম, সহ-সভাপতি খান আলাউদ্দিন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়, খান তাওহিদুর রহমান হেলাল, জি.এম. আবু ফরহাদ, জি.এম. রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ মহাসিন, তাপস কুমার ঘোষ, শেখ ইস্তাকফার হোসেন, সুবোধ চন্দ্র ঘোষ, সুব্রত মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, আবু আলম, ওকালত হোসেন এবং মোঃ সফিউল্লাহ প্রমুখ।

    বক্তারা অবিলম্বে ১৭ জুলাইয়ের পরিপত্র প্রত্যাহার করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জোর দাবি জানান।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,