শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়লো রাতের আঁধারে চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ২৬ হাজার টাকা
  • কালিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়লো রাতের আঁধারে চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ২৬ হাজার টাকা

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন, ব্যুরো চিফ – কালিগঞ্জ, সাতক্ষীরা

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বসতবাড়ির মুরগির ঘর থেকে প্রায় ২৬ হাজার টাকার মালামাল চুরি হয়। চুরির পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে চোরদের মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

    চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে রামনগর গ্রামের আব্দুল মাজেদ সরদার এর ছেলে শওকত হোসেন সরদার (৬২) জানান, ২১ জুলাই ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। ২২ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত মুরগির ঘরে গিয়ে দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো-ছিটানো।

    পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, ২২ জুলাই রাত ৩টা ৫০ মিনিটে মুখোশধারী অজ্ঞাতনামা কয়েকজন চোর মুরগির ঘরে ঢুকে একটি ব্যাটারি, একটি ফ্যান এবং একটি এক ইঞ্চি পানির মোটর চুরি করে নিয়ে যায়। এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা বলে জানান তিনি।

    শওকত হোসেন আরও জানান, এ ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় একাধিক ব্যক্তি রয়েছেন। তাই তিনি কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

    এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,