শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জ কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা নিয়ে বিতর্ক ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কালিগঞ্জ কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা নিয়ে বিতর্ক ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

     

    শেখ আনসার উদ্দিন লাভলু,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য। ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিদ্যালয়ের জহুরুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে দেশে অতি বৃষ্টি ও অনাবৃষ্টির মতো চরম আবহাওয়াজনিত সংকট তৈরি হয়েছে। অপরিকল্পিতভাবে গাছ কাটার প্রবণতা এর অন্যতম কারণ। পরিবেশ রক্ষায় এখনই আমাদের সচেতন হতে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিলো “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক।”বিতর্কে বিদ্যালয়ের সবুজ দল পক্ষে এবং লাল দল বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। তীক্ষ্ণ যুক্তি, তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ ও উপস্থাপনার ভিত্তিতে লাল দল বিজয়ী হয়। সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন পূজা রানী সরকার। পক্ষে অংশগ্রহণ করেন সুরাইয়া আক্তার মীরা, জান্নাতুল নাঈমা ও দলনেতা প্রমিতা কর্মকার। বিপক্ষে ছিলেন মরিয়ম খাতুন, হারিসুন আক্তার মিম ও দলনেতা পূজা রানী সরকার।বিচারকের দায়িত্ব পালন করেন সেলিনা আক্তার (প্রধান শিক্ষক,ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়), লফনাজ পারভিন সহকারী প্রধান শিক্ষিকা ও রবিনচন্দ্র লস্কর সিনিয়র শিক্ষক।এছাড়া উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সপ্তম শ্রেণির ছাত্রী নীলা পারভীন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে আফসানা আক্তার মিম ও ইয়াসমিন সুলতানা, দুজনই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এস এম আকরাম হোসেন।

    আয়োজকরা জানান,শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় ভূমিকার জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,