শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে তালাকপ্রাপ্ত প্রবাসী নারীর ছবি-ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ
  • কালিগঞ্জে তালাকপ্রাপ্ত প্রবাসী নারীর ছবি-ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক প্রবাসী নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাঃ লুৎফর নেছা বেগম (৫৮) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পানিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল আলিম (৩৫) এবং তার সহযোগী একই গ্রামের জাহিদ হোসেন (৩০) পরিকল্পিতভাবে প্রবাসী হালিমা খাতুনের (৩০) ছবি বিকৃত করে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। এসব বিকৃত ও অশ্লীল কনটেন্টে ভুক্তভোগীর শারীরিক অঙ্গভঙ্গিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এমনকি দেব-দেবীর মূর্তি ও মাদকদ্রব্যের ছবির সঙ্গে তার ছবি জুড়ে কুরুচিপূর্ণভাবে প্রচার করা হচ্ছে।

    অভিযোগে আরও বলা হয়, শুধু হালিমাই নয়, তার তিন বোন, এক ভাই এবং নিকটাত্মীয়দের ছবিও কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা “অচেনা মানুষ” নামের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এসব কার্যক্রম চালাচ্ছে।পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল আলিমের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছিল হালিমা খাতুনের। বিয়ের পর থেকেই আলিম তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। প্রায় দেড় বছর আগে নির্যাতনের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে হালিমা জীবিকার প্রয়োজনে সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখান থেকে সন্তানদের ভরণপোষণ করছেন।

    লুৎফর নেছা বেগম অভিযোগে উল্লেখ করেন, “তালাকের পর থেকেই আলিম প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। সে আমার মেয়ের ছবি বিকৃত করে প্রচার করছে, এতে আমাদের পরিবারের মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।”এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা অভিযোগ অস্বীকার করে জানান, এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,