শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে শেখ আলমগীর হোসেনের অর্থায়নে সড়ক সংস্কার:ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা
  • কালিগঞ্জে শেখ আলমগীর হোসেনের অর্থায়নে সড়ক সংস্কার:ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর দূলাবালা,চকপারুয়া,পালতকাটি,টুংগীপুর গ্রামের দীর্ঘদিনের ভোগান্তি দূরীকরণে মানবিক উদ্যোগ নিয়ে সামনে এসেছেন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক ও রতনপুর ইউনিয়ন এর জামায়াতে ইসলামীর কর্মী, গড়ুইমহল মানবকল্যান যুব সংস্থা ও আশার বৃত্ত যুব সংস্থা এর প্রধান উপদেষ্টা রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন তার ব্যক্তিগত অর্থায়নে, এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার চলছে দূলাবালা– চকপারুয়া– পালতকাটি–টুংগীপুর গ্রামের সংযোগ সড়ক। প্রায় ৩ হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি।দীর্ঘদিন অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে ছিলেন। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াত ছিল সবচেয়ে কষ্টকর। এ অবস্থায় শেখ আলমগীর হোসেনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে শুরু হওয়া সংস্কার কাজ এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ কেবল একটি সড়ক সংস্কার নয়; বরং প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা ও এলাকার মানুষের প্রতি আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বলেন, “শেখ আলমগীর হোসেন আমাদের গ্রামের মানুষের হৃদয়ের মানুষ। তার মতো একজন প্রবাসী যে ব্যক্তিগত অর্থে মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন, তা আমাদের জন্য গর্বের।”এলাকার প্রবীণরা জানান, প্রবাসীরা শুধু পরিবারে নয়, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শেখ আলমগীরের এই পদক্ষেপ সেই চেতনার প্রতিফলন। বক্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে রতনপুর ইউনিয়নের মৌলিক অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে।
    আগামী রতনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শেখ আলমগীর হোসেন বলেন“ আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সেবার জন্য। রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার হাতিয়ার নয়,এটি মানুষের কল্যাণের একটি অঙ্গীকার। আমি বিশ্বাস করি, উন্নত রতনপুর গড়ে তোলা সম্ভব সবার ঐক্য ও ভালোবাসায়। আমি আপনাদের দোয়া চাই, যেন আপনারা আমাকে সুযোগ দিলে আমি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি।”তিনি আরও বলেন, “রতনপুর ইউনিয়ন হবে এমন একটি এলাকা যেখানে সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সেবায় বৈষম্য থাকবে না। আমি চাই গ্রামের প্রতিটি মানুষ যেন মনে করেন, এই ইউনিয়ন তাদের স্বপ্নের ঠিকানা।”এলাকাবাসী তার এই বাস্তব পদক্ষেপকে নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বড় একটি প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, সুযোগ পেলে শেখ আলমগীর হোসেন একজন প্রকৃত জননেতা হিসেবে রতনপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,