
শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর ও শ্রীরামপুর যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস টেস্ট অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে.এস.যুব সংঘের কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.এস. যুব সংঘের কার্যনির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম সরদার, বিএনপি বিষ্ণুপুর ইউনিয়নের আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২৫ নির্বাচনের সভাপতি প্রার্থী আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ও স্থায়ী সদস্য শেখ মহিউদ্দীন, বন্ধন হসপিটালের ম্যানেজার রবিউল ইসলাম।এছাড়া কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও স্থায়ী সদস্য মোহাসিন রেজা মুন্না,৬ নং ওয়ার্ড বি এন পির সভাপতি শেখ নূরউদ্দীন, সেক্রেটারি বাবর আলী মোড়ল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোবারেক হোসেন, ডাঃ আমাজেদ হোসেন,ডাঃ মনিরুল ইসলাম, উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কে.এস, যুব সংঘের কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,সমাজ সেবা বিষয়ক সম্পাদক শিমুল হোসেন,প্রচার সম্পাদক মোঃ লিটন গাজী,সহ-প্রচার সম্পাদক মোঃ তামিম ইকবাল, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ তারিক আজিজ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী শিমুল দেবনাথ, গৌতম কর্মকার, প্রশাসনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু, জাহাঙ্গীর আলম, পলাশ হোসেন, ফরহাদ হোসেন,জাকির হোসেন,আরিফুল ইসলাম,সুকুমার কর্মকার, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম,মারুফ, আল আমিন মুজাহিদ, সুকুমার প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,গ্রামীণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে যুব সমাজের উদ্যোগে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের ভূমিকা অনস্বীকার্য।কর্মসূচিটি আয়োজন করে কে .এস. যুব সংঘ এবং সহযোগিতা করে বন্ধন হসপিটাল।
