শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    “মাদককে না বলি,ক্রীড়াকে উৎসাহিত করি”— এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ মৌতলা ইউনিয়ন কাপের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন কৃতি ফুটবলার সংবর্ধনা অনুষ্ঠান।শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মৌতলা নামাজগড় ফুটবল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মৌতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মাতিয়ে তুলেন দুর্দান্ত পারফরম্যান্সে। উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩ গোলে জয়লাভ করে মৌতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পানিয়া জলকল্যাণ সমিতি ফুটবল একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন ও টুর্ণামেন্টের সার্বিক আয়োজন ও সমন্বয় কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী রাব্বি হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ এমদাদুল হক, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রবিউল্লাহ বাহার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আযম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ ও সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, মৌতলা ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী আবু সাঈদ ও সদস্য সচিব শেখ তহিনুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ।খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ ও রানারআপ দলের হাতে টেলিভিশন তুলে দেন অতিথিরা। একইসাথে ইউনিয়নের প্রাক্তন কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়।

    এসময় প্রধান অতিথি আলহাজ্ব কাজী আলাউদ্দীন বলেন—“তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীলতা বাড়ায়। এ ধরনের টুর্ণামেন্ট তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা যেমন প্রয়োজন, ঠিক তেমনি ক্রীড়া তরুণদের শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।”
    ফাইনাল খেলায় জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সৈয়দ মমিনুর রহমান ও মুর্শিদ এলাহী বাবু।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,