শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • Uncategorized >> চাঁদপুর >> মতলব
  • মতলবে ছিনতাইকারীর ইটের আঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ৩
  • মতলবে ছিনতাইকারীর ইটের আঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ৩

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছিনতাইকারীদের দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে অটোরিকশা চালক শাওন (২১) মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন ।

    আজ ৪ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল ও শাওনের টিএনটি এলাকায় ভাড়াবাসায় সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন।

    নিহত শাওন মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের ইকবাল হোসেন সরকারের ছেলে। সে মতলব সদরের টিএন্ডটি রোডে মা রোকসানা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতো।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের শাওন (২১) পেশায় একজন অটোবাইক চালক। গতকাল বুধবার মূলত অটো চালানোর উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়।

    রাত নয়টার দিকে মাছুয়াখাল বাজার থেকে যাত্রীবেশে দুষ্কৃতকারীরা তার অটোরিকশায় উঠে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নারায়নপুরের বাদামতলী সড়কের বাগিচাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে আসে। সেখানে তারা অটোরিকশা থামিয়ে তাঁকে দেশীয় অস্ত্র ও ইট দিয়ে মাথা ও বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমে গুরুতর আহত করে। পরে পিক-আপে বেধে তার অটো নিয়ে চলে যাওয়ার সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয় যুবদল নেতা মোরশেদ আলম ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী তাকে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদকে অবহিত করলে তিনি হাসপাতালে এসে তার দেখাশোনা করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ ।

    শাওনের মা রোকসানা বেগমের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ অফিসারদের ধরে বলেন, “আমার পুতে আমারে নিয়ে বাসা ভাড়া করে থাকতো, আমারে খাওয়াইতো। এখন কেসকল আমারে খাওয়াইবো?” তিনি পুলিশের কাছে তার ছেলেকে যারা মেরেছে তাদের ফাঁসি চান।

    প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( মতলব সার্কেল) খায়রুল কবির, অফিসার ইনচার্জ( ওসি) সালেহ আহাম্মদ।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে।

    পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত কিছু আলামত আমরা জব্দ করি। ওই আলামতের সূত্র ধরেই আমরা প্রাথমিকভাবে যাদের ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েছি ওই তিনজনকে আটক করতে পেরেছি । এছাড়া একটা পিক-আপে বেধে অটোবাইকটি নিয়ে যাচ্ছিল। আমরা সেটাও শনাক্ত করেছি। আমরা অচিরেই তাকেও আটক করতে সক্ষম হবো।

    আরও পড়ুন

    ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া
    জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
    কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক
    মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
    মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
    পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ
    স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া