
শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো চীফ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি আয়োজন করা হয়। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মৌতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রাব্বি হোসেন।
অনুষ্ঠানে কাজী রাব্বি হোসেন তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকেই মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করে আসছে। বিএনপি শুধু রাজনৈতিক আন্দোলনই নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও বরাবরই এগিয়ে রয়েছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের পরিবেশ রক্ষার অঙ্গীকার। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের বেঁচে থাকার সহায়ক, পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান অবলম্বন। তাই প্রত্যেকের উচিত একটি হলেও গাছ লাগানো এবং লালন-পালন করা।”
কাজী রাব্বি হোসেন তিনি আরও বলেন, “আজ দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে। স্বৈরাচারী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যারা ভোট দিতে পারে না, তাদের কোনো অধিকারও থাকে না। এ অবস্থায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষকে মুক্ত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের তরুণরাই আজ গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চালিকা শক্তি। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্মই একদিন এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।তিনি আবেগঘন কণ্ঠে যোগ করেন,আজকের বৃক্ষরোপণ যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া ও জীবন দেবে, তেমনি আমাদের আন্দোলন-সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মীর শাহাদাত আজম,এক নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সী আক্তার হোসেন।মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৈনুর ইসলাম, যুবনেতা শেখ বকুল হোসেন, রাইসুল ইসলাম,মেহেদী হাসান, উপজেলা ছাত্রনেতা আলমগীর হোসেন,শিমু রেজা এমপি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক রিফাত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন সরদার, ছাত্রনেতা ইবনে সিনা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ আশরাফুল আলম,শেখ মাহফুজ,কাজী আব্দুল রহিম, আলমগীর হোসেন,কাজী শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি পরিবেশবান্ধব কর্মসূচি নয়, বরং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। বর্তমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। তারা সবাইকে আহ্বান জানান—“নিজ গ্রাম ও আশপাশ সবুজে ভরে তুলতে এগিয়ে আসুন, তাহলেই প্রকৃতি আমাদের রক্ষা করবে।”
যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
