শিরোনাম
দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • সাতক্ষীরার ইছামতি নদীতে মিলনমেলা ছাড়াই প্রতিমা বিসর্জন
  • সাতক্ষীরার ইছামতি নদীতে মিলনমেলা ছাড়াই প্রতিমা বিসর্জন

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষঃ
    সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদীতে এবার অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। তবে দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এ বছর আর হয়নি বাংলাদেশ-ভারতের মিলনমেলা।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে যাত্রামঙ্গল শেষে বিকেল ৫টায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন। নদীর বাংলাদেশের দেবহাটা টাউন শ্রীপুর ও ভারতের টাকি পৌরসভার ঘাটে একসঙ্গে বিসর্জন অনুষ্ঠিত হলেও মিলনমেলার প্রাণচাঞ্চল্য এবার অনুপস্থিত ছিল।

    বিগত কয়েক দশক ধরে এই ইছামতি নদীজুড়ে দুই বাংলার হাজারো মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। নদীপাড়ে উভয় দেশের মানুষ ভিড় জমাত, নৌযানে তৈরি হতো উৎসবের আমেজ। তবে সাম্প্রতিক বছর গুলোতে মিলনমেলা সীমিত হয়ে পড়লেও ভারতীয় পাড়ে নৌযান ঘুরে বেড়ানোর মাধ্যমে পরিবেশ কিছুটা হলেও উৎসবমুখর থাকত। কিন্তু এবছর ভিন্ন আঙ্গিকে কড়া নজরদারির মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।

    বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিলনমেলা ছাড়াই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নদীতে কোনো নৌযান চলাচল ছিল সীমিত পরিসরে।তবে দুই তীরজুড়ে ছিল হাজারো দর্শনার্থীর ভিড়। আইনশৃঙ্খলা বাহিনীর স্পিডবোট ও কড়া নিরাপত্তায় পুরো এলাকা ছিল নজরদারির আওতায়।

    বিসর্জন উপলক্ষে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিজিবি, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং জনপ্রতিনিধিরা।

    স্থানীয় দর্শনার্থীদের অনেকেই আক্ষেপ প্রকাশ করে বলেন, আমরা চাই পূর্বের ন্যায় দুই বাংলার মিলনমেলার মাধ্যমে প্রতিমা বিসর্জন হোক।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,