
শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
স্থানীয় পর্যায়ে পানি অধিকার, ন্যায্য বণ্টন ও টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “পানি অধিকার পাঠশালা” কর্মসূচি।রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং জনকল্যাণ সংস্থা-এর আয়োজনে এ পাঠশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবাল-এর বিভাগীয় কো-অর্ডিনেটর এস. এম. শাহিন আলম। তিনি বলেন, “পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি জীবনের মৌলিক অধিকার।
এই অধিকার রক্ষায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসান।পাঠশালায় স্থানীয় যুবক-যুবতী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনায় উঠে আসে-পানিদূষণ রোধ, নিরাপদ পানি সংরক্ষণ,ন্যায্য বণ্টন এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন কার্যকর প্রস্তাবনা।জনকল্যাণ সংস্থার চিফ কো-অর্ডিনেটর মোঃ মারুফ হাসান বলেন, “যুবরা যদি স্থানীয় সম্পদ রক্ষায় নেতৃত্ব দেয়, তবে প্রতিটি অঞ্চলে নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব হবে।”তিনি আরও জানান, “পানি অধিকার পাঠশালা কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করে তোলার পাশাপাশি টেকসই পানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।
