শিরোনাম
রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতন, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
  • কালিগঞ্জে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতন, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

    ধনাগোদা বার্তা.

     শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব মৌতলা (হাকিমপাড়া) এলাকায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতন,ভাঙচুর, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আনছার আলী খানের মেয়ে মোছাঃ মনোয়ারা বেগম নিজে সোমবার 
    (৩ নভেম্বর) কালিগঞ্জ থানায় হাজির হয়ে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মৃত শেখ আব্দুল হাকিমের ছেলে হাফিজুর রহমান (যিনি একাধিক বিয়ের অভিযোগে অভিযুক্ত) এবং তার পরিবারের সদস্যরা—নাছিমা খাতুন, হালিমা খাতুন, হাজিরন বেগম, ছফুরা বেগম ও শেখ আব্দুল হামিদসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। মনোয়ারা বেগম জানান, ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ের পর থেকেই স্বামী হাফিজুর রহমান প্রায়ই তুচ্ছ ঘটনায় তাকে মারধর ও অপমান করতেন।নির্যাতনের কারণে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। তার অভিযোগ, স্বামী হাফিজুর রহমান অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে তাকে তালাক দেন। এরপর থেকে তিনি দুই কন্যা—হাফিজা (যিনি বাকপ্রতিবন্ধী) ও সুমাইয়াকে নিয়ে চরম কষ্টে দিনযাপন করছেন। সম্প্রতি, গত রবিবার(২ নভেম্বর) গভীর রাতে অভিযুক্তরা বেআইনি জনতাবদ্ধে তার বসতবাড়িতে প্রবেশ করে অশালীন ভাষায় গালাগাল করে এবং বাধা দিতে গেলে ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় তারা স্টিলের শোকেজ ভেঙে ৪ আনা ওজনের একটি স্বর্ণের আংটি ও ৮ আনা ওজনের একটি চেইনসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। মনোয়ারা বেগম অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে ও তার প্রতিবন্ধী কন্যাকে হত্যার হুমকি দেয়ায় তারা প্রাণভয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেকোনো সময় অভিযুক্তরা আবারও বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে।অভিযুক্ত নাছিমা খাতুন, হালিমা খাতুন,হাজিরন বেগম ও ছফুরা বেগমের সঙ্গে সরেজমিনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ঘটনার বিষয়ে কিছু না জানিয়ে এড়িয়ে যান। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি।তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী নারী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,