শিরোনাম
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে গৃহিণীর উপর হামলা, শ্লীলতাহানি ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুৃষ্ঠিত
  • কালিগঞ্জে গৃহিণীর উপর হামলা, শ্লীলতাহানি ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুৃষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহিণীর উপর নৃশংসভাবে হামলা, শ্লীলতাহানি, ভাঙচুর ও চুরির অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোমেনা খাতুনের পক্ষে তার পুত্র মোহাম্মদ মহিউদ্দিন মোড়ল লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে একই এলাকার শেখ মতিয়ার রহমান ও তার পরিবারের জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৩ অক্টোবর সকাল ১১টায় শেখ মতিয়ার রহমানের নেতৃত্বে তার ছেলে মাসুদুর রহমান, মাহমুদুর রহমান, কর্মচারী শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ভাটার সরদার ফারুক হোসেনসহ ৮ থেকে ১০জন অজ্ঞাত সশস্ত্র লোক দলবদ্ধভাবে আমাদের বসতবাড়ির সংলগ্নে হামলা চালায়। তারা ধারালো দা, কুড়াল ও শাবল দিয়ে ঘেরাবেড়া ও বিভিন্ন ফলজ গাছপালা কেটে ফেলে এবং ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।”তিনি আরও অভিযোগ করে বলেন আমরা বাঁধা দিতে গেলে হামলাকারীরা আমাকে ও আমার তিন মেয়ে মাছুরা খাতুন (৩০), মাফুজা খাতুন (২২) এবং আফরোজা খাতুন (৩৫) কে বেধড়ক মারপিট করে। তারা গলা চেপে ধরে আমাকে হত্যার চেষ্টা করে এবং আমার মেয়েদের পোশাক টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। এরপর তারা মেয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ও ঘরে ঢুকে নগদ অর্থ, দলিলপত্র ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মোছাঃ মোমেনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের পরিবার এখন ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে। হামলাকারীরা এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক শফিকুল ইসলাম, মোঃ আব্দুল করিম, আরিফুল হোসেনসহ এলাকাবাসীর অনেকে। তারা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,