শিরোনাম
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত
  • কালিগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশের লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কালিগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    জেলা সদর ব্যতীত সাতক্ষীরার অন্যান্য ছয়টি উপজেলার মোট আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় তিন হাজার একশ’ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নেয়।

    পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি বলেন,আমরা চাই শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই আমাদের মূল লক্ষ্য।

    পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। তারা আশা প্রকাশ করেন, প্রতিবছর এই উদ্যোগ অব্যাহত থাকবে।

    শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন— কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই কার্যক্রম সাতক্ষীরার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন দেখতে চান তারা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,