শিরোনাম
জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে তিন দিনের সিরিজ ক্রিকেটের উদ্বোধন
  • কালিগঞ্জে তিন দিনের সিরিজ ক্রিকেটের উদ্বোধন

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
    সাতক্ষীরার কালিগঞ্জে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনার পাইকগাছা ক্রিকেট একাডেমির অংশগ্রহণে তিন দিনের সিরিজ ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরিজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং ইতিবাচক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় দলের তারকা ক্রিকেটার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের বাড়ি এই এলাকায় হওয়ায় স্থানীয় খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ক্রিকেট উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক আব্দুল কালাম বিন আকবার, শেখ আব্দুল করিম মামুন হাসান ও ফজলুল হকসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উভয় দলের কোর্স ম্যানেজার ও অধিনায়করাও উপস্থিত ছিলেন।
    খেলায় টস জিতে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি ২৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুলতান সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে পাইকগাছা ক্রিকেট একাডেমি ২৩ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায়। ফলে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ৪০ রানের জয় লাভ করে।ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও রুবায়েত। তিন দিনের এই সিরিজ ক্রিকেট খেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,