শিরোনাম
জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার উদ্যোগে উৎসবমুখর বনভোজন ও সুন্দরবন ভ্রমণ
  • জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার উদ্যোগে উৎসবমুখর বনভোজন ও সুন্দরবন ভ্রমণ

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

    জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বার (০৩ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ ভ্রমণ কর্মসূচি সম্পন্ন হয়। বিকাল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।সকালে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ ভ্রমণদল সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বনভোজন ও সুন্দরবন ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার উপদেষ্টা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মো. মনজুর হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফরুল্লাহ, অর্থ সচিব মোহাম্মদ সানবির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপদেষ্টা এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

    ভ্রমণদলটি শ্যামনগরের নীলডুমুর বুড়িগোয়ালিনী পৌঁছে ট্রলারযোগে কলাগাছিয়া ফরেস্ট স্টেশন পরিদর্শন করে। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, ঘোরাঘুরি ও সম্মিলিত খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বনভোজনটি এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়।ট্রলারে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আব্দুল আজিজ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিল্পীরা। এ সময় সদস্যদের ফটোসেশন, ভিডিও ধারণ, গল্প ও কৌতুকপূর্ণ আড্ডায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,