শিরোনাম
জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • ফরিদগঞ্জ চর দুঃখিয়া কাতার প্রবাসী মানিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন ফরিদগঞ্জ থানায়, বড় বোন শান্তা
  • ফরিদগঞ্জ চর দুঃখিয়া কাতার প্রবাসী মানিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন ফরিদগঞ্জ থানায়, বড় বোন শান্তা

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টারঃ

    চাঁদপুরের ফরিদগঞ্জ ১২নং চর দুঃখিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে, কাতার প্রবাসী মানিকুর রহমান মানিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন ,তারই আপন ছোট ভাই কাতার প্রবাসী জসিমের নিদর্শনায় তাদের আপন বড় বোন শান্তা বেগম। তাদের ভিতরে সাম্যন কথা নিয়ে বাকবিতন্ডা হয়, এবিষয় স্থানীয় এলাকার সুশীল সমাজের সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ কে মানিকুর রহমান মানিক অবহিত করেন সমাধানের লক্ষ্যে, এবং কি কাতার প্রবাসী মানিকুর রহমান এই বিষয়টি সমাধানের লক্ষ্যে ,দেশে আসেন ছোট ভাই জসিম কে দেশে সমাধানের জন্য আসতে বলে সে না এসে বরংচ তার বড় বোন কে দিয়ে ফরিদগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও পারিবারিক অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। ঘটনাটি উপজেলার ১২ নং চরদুঃখিয়া ইউনিয়নের বিশকাটালী গ্রামের ৫নং ওয়ার্ডে ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিশকাটালী গ্রামের সাবেক মেম্বার মফিজুর রহমানের দুই ছেলে মানিক মিয়া ও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন। এবং ছোট ভাই জসিম ও বড় বোন জামাই ভাগিনাসহ অসংখ্য আত্মীয় স্বজন মানিক মিয়া কাতারে নিয়ে সু-প্রতিষ্ঠিত করেন।এবং কি তাদের থাকার সুবিধার্থে কাতার প্রবাসী মানিক মিজি দুই ইউনিটের একটি দুই তলা বাড়ি নির্মাণ করেন। মফিজুর রহমানের বড় ছেলে মানিক দেশে আসলে বাড়িটির দ্বিতীয় তলায় বসবাস করেন।

    এদিকে ছোট ছেলে জসিমও একই ভবনের নিচ তলায় থাকতেন।
    পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন আগে বড় ভাই মানিক মিয়া, ও ঘরের তালা ভেঙে ভেতরের সকল মালামাল বাহিরে ফেলে দেন বলে, ছোট ভাই জসিম মিজি থানায় অভিযোগ করেন। ছোট ভাই বর্তমানে প্রবাসে থাকায় তার পক্ষ হয়ে বড় বোন শান্তা বেগম ফরিদগঞ্জ থানায় একটি মিথ্যা বানোয়াট লিখিত অভিযোগ করেন।

    স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, জসিম উদ্দিন মিজি আচরণ ঠিক হয়নি। আমরা বারবার বলেছি বসে বিষয়টি মীমাংসা করতে, কিন্তু তিনি কোনো কথা শুনতে চাননি।”

    এদিকে মা জয়তুন নেছা বলেন,
    “মানুষের কুপরামর্শে আমার দুই ছেলের মাঝে এমন পরিস্থিতি হয়েছে। আপনারা বিষয়টি মিটমাট করে দেন।”

    প্রবাসী ছোট ভাই জসিম উদ্দিন বলেন,
    “আমি আমার বড় ভাই মানিক মিজির ঘরে বৈধভাবে থাকি।

    অভিযোগের বিষয়ে কাতার প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মানিক মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,
    “আমার টাকা দিয়েই বাবা এই বিল্ডিং করেছেন। এখন সে প্রতিষ্ঠিত হয়ে আমার অংশে থাকতে চাইছে কেন?
    ছোট ভাই জসিম ও আত্মীয় স্বজন সকল কে প্রতিষ্ঠিত করার জন্য আমি লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করেছি,যা এলাকাবাসী সকলে জানে।

    এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন,
    “ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,